গিটারিস্ট রাজীব মিউজিশিয়ান হিসেবে মিউজিক ওয়ার্ল্ডে বেশ জনপ্রিয়। এ দেশের শীর্ষস্থানীয় প্রায় সকলের সাথেই তিনি বাজিয়েছেন কমবেশি। তবে ইদানীং গিটারের পাশাপাশি নিজের কণ্ঠশিল্পী ও কম্পোজার হিসেবেও পরিচিতির ব্যপ্তিটা বাড়াচ্ছেন। এরই মধ্যে কম্পোজার হিসেবে একাধিক গানের সংগীতায়োজন করেছেন। পাশাপাশি এ বছর নিজের সলো অ্যালবামেরও কাজ করছেন। নিজের ক্যারিয়ারের এই ভিন্ন মোড় প্রসঙ্গে রাজীব বলেন, ‘গানের পাশাপাশি নিজের প্রফেশনাল ক্যারিয়ারটা শক্ত করতেই গান ও অন্যান্য কাজগুলো করছি। তবে সবকিছুতেই আমি আমার মিউজিকের বাইরে কিছু করব না।’ এদিকে সম্প্রতি কণ্ঠশিল্পী আনিতার সলো অ্যালবামে গান নির্মাণের সুবাদে গাজী শুভ্রর তৈরি একটি এক্সক্লুসিভ ভিডিওতে অংশ নিয়েছেন রাজীব। ভিডিওটি খুব শিগগিরই একাধিক চ্যানেলে সম্প্রচারিত হবে।
