নবম শ্রেণির সৃজনশীল প্রশ্নোত্তর বাংলা প্রথমপত্র

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:১৩
সৃজনশীল প্রশ্ন : বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি উপজাতি আদিবাসী লোকের বাস। এ অঞ্চলে ত্রিপুরাও বাস করে। ত্রিপুরা সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। এরা কৃষিজীবী। এদের প্রিয় খাবার ভাত, পশু-পাখির মাংস, শুঁটকি মাছ। এরা নৃত্য-গীতে খুবই পারদর্শী। ত্রিপুরারা দেবতার উদ্দেশ্যে, নিজেদের মঙ্গলের জন্য, বসন্তের আগমনে এবং ঘরে ফসল তোলার সময় নৃত্য করে থাকে। ত্রিপুরাদের প্রধান উত্সব নববর্ষ বা বৈখুুখ। ৩.উদ্দীপকটি ‘পালামৌ’ ভ্রমণকাহিনীর লেখকের কোন বর্ণনাকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর। ৪. উদ্দীপকের ত্রিপুরা জাতি এবং ‘পালামৌ পরগনার কোল জাতির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান।’— মন্তব্যটির সত্যতা যাচাই কর। প্রয়োগ-৩: উদ্দীপকটি ‘পালামৌ’ রচনার পালামৌ অঞ্চলে বসবাসরত কোল নারীদের জীবনযাপন, আনন্দ-বিনোদনের সাথে সাদৃশ্যপূর্ণ। নারীরা এখন আত্মনির্ভরশীল এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের সাথে জড়িত। ঐতিহাসিকভাবে নারীদের আত্মনির্ভরতার বোধ সম্পর্কে খোঁজ নিলে জানা যায় যে, আদিবাসী উপজাতি নারীদের মাধ্যমে প্রথম নির্ভরতার দিকটি বিকশিত হয়েছে। উদ্দীপকে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার একটি জাতির পরিচয় তুলে ধরা হয়েছে। এই উপজাতিরা চট্টগ্রাম ও ত্রিপুরা অঞ্চলে বাস করে। এদের সমাজব্যবস্থা, উত্পাদনব্যবস্থা, খাবার, বিনোদন প্রভৃতিসহ জীবনযাপনের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের এই ত্রিপুরা উপজাতির সাথে ‘পালামৌ’ রচনায় বর্ণিত কোল জাতির মিল পাওয়া যায়। উদ্দীপকের ত্রিপুরাদের মতো কোল নারীরাও কৃষিকাজ করে। কোলদের নাচ, গান, আনন্দ বিনোদনের সাথেও উদ্দীপকের ত্রিপুরা নারীদের মিল আছে। তারা বিভিন্ন উত্সবে নাচ-গান করে। কাজেই ত্রিপুরা নারীদের জীবনযাপন এবং পালামৌ’র কোল নারীদের জীবনযাপন পরস্পর সাদৃশ্যপূর্ণ। উচ্চতর দক্ষতা-৪: উদ্দীপকের ত্রিপুরা জাতি এবং ‘পালামৌ পরগনার কোল জাতির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান’— মন্তব্যটি সঠিক। দেশে দেশে কালে কালে নারীরা নানাভাবে পুরুষতান্ত্রিক সমাজের শোষণ বঞ্চনার শিকার হয়েছে। বর্তমানে নারীরা তাদের ধৈর্য, চেষ্টা ও শিক্ষা দিয়ে পুরুষের পাশাপাশি অবস্থান করে নিয়েছে। উপজাতি আদিবাসী নারীরা তাদের স্ব স্ব গোত্রের নিয়ম-নীতির মধ্যে থেকে স্বাধীনতার সুখ ভোগ করছে। তারাও আত্মনির্ভরশীল হয়ে উঠছে। উদ্দীপকে ত্রিপুরাদের জীবনযাপনের নানাদিক তুলে ধরা হয়েছে। সেগুলোর মধ্যে ত্রিপুরা নারীদের কৃষিকাজ, নানা রকম নৃত্য-গীত, বিশেষ অনুষ্ঠান ইত্যাদির সাথে পালামৌ’র কোলদের কৃষিকাজ করা, নৃত্য-গীত, বাদ্য-বাজনা ইত্যাদি সাদৃশ্যপূর্ণ। আর উদ্দীপকের ত্রিপুরাদের পিতৃতান্ত্রিক পরিবার, ফসল তোলার সময় গীত-নৃত্য, নববর্ষ উত্সব ইত্যাদি পালামৌ রচনার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে ত্রিপুরা নারীদের বেশকিছু বৈশিষ্ট্যের সাথে আলোচ্য ‘পালামৌ’ রচনার কোল নারীদের বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ। কিন্তু তাদের সাথে কিছু বৈশিষ্ট্যের অমিল ও লক্ষ্য করা যায়। কোল যুবতিরা কানে ক্ষুদ্র বনফুল এবং খোঁপায় বড় বনফুল পরে। কোন অতিথি আগমনে তারা নৃত্য-গীতে তাকে আনন্দ দেয় এবং নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এরা নৃত্য-গীতের আগে, যুবকদের সাথে বুদ্ধির প্রতিযোগিতা করে এবং দলবদ্ধভাবে থাকে। এসব দিক ত্রিপুরা নারীদের মধ্যে লক্ষ্য করা যায় না। কাজেই প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ।