বিয়েতে রাজি না হওয়ায় মদনে তরুণী খুন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৫৫
জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে বাঁশরী জয়নগর গ্রামে সোমবার সন্ধ্যায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক যুবতী খুন হয়েছে। ঘাতক জাহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাসমিনার বিয়ের জন্য কেন্দুয়া উপজেলার পাছহাট গ্রাম থেকে পাত্র পক্ষ দেখতে আসে এবং বিয়ে ঠিক হয়। এই সংবাদ শুনে জাহিদ মিয়া ১০/১২জনের সংঘবদ্ধ দল নিয়ে তাসমিনার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় জাহিদ মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে তাসমিনা ঘটনাস্থলেই নিহত হয়।