‘মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৫৫
জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, আমাদের হাতে আলাদীনের আশ্চর্য প্রদীপ নেই যে, রাতারাতি দেশকে পরিবর্তনের জোয়ারে ভাসিয়ে দিতে পারব। দেশকে মর্যাদাপূর্ণ উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে এই ১৬ কোটি মানুষকে মানসম্মত শিক্ষা দিয়ে বিশ্বের কাছে উপস্থাপন করতে হবে। তাই মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তিনি সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা চত্বরে লৌহজং উপজেলা প্রশাসন আয়োজিত ‘মানসম্মত শিক্ষা দান’ বিষয়ক বিরাট শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন প্রমুখ।