যান্ত্রিক হাত
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘ডেভেলপার টাচ বায়োনিকস’ এনেছে যান্ত্রিক হাতের এক অভিনব অ্যাপ্লিকেশন। বিজ্ঞানবিষয়ক সাইট নিউসায়েন্টিস্ট এক প্রতিবেদনে জানায়, কৃত্রিম হাত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে বিশেষ এ অ্যাপ্লিকেশনটি। যান্ত্রিক এ হাত ব্যবহারকারীর পেশীর সংকেতে নিয়ন্ত্রিত হবে। তবে সে জন্য প্রয়োজন হবে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের। নতুন নির্মিত যান্ত্রিক এ হাতটি কাজ করতে পারবে ২৪টি ভিন্ন ক্ষেত্রে। এছাড়াও অতি সংবেদনশীল এ যন্ত্র ব্যবহারকারীর কাজকে করে তুলতে পারবে আরও উন্নত এবং দক্ষতাসম্পন্ন। —বিডি নিউজ
অ্যান্টারেসের সফল অভিযান
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠানোর ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে নাসার অন্যতম সহযোগী অর্বিটাল সায়েন্সেস করপোরেশন। রবিবার তাদের ‘অ্যান্টারেস’ নামের ১৩০ ফুট লম্বা একটি রকেট ‘সিগনাস’ নামের ৩ হাজার ৮শ’ কিলোগ্রাম ওজনের একটি যানকে মহাকাশে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। উেক্ষপণের ১০ মিনিট পর ভূ-পৃষ্ঠ থেকে ২শ’ ৫৭ কিলোমিটার উপরে ৪০ মিটার উঁচু পরীক্ষামূলক ক্যাপসুলটিকে সফলভাবে কক্ষপথে ছাড়া হয়। নাসার প্রশাসক চার্লস বোল্ডেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। —এপি
ফাঁসি বাতিলের দাবিতে
বিচ্ছিন্নতাবাদী শিখ সন্ত্রাসী ভুল্লারের ফাঁসি বাতিল করার জন্য ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ প্রার্থনা করে শিখ রাজনৈতিক দলের এক প্রতিনিধি দল দিল্লির জার্মান দূতাবাসে একটি স্মারকপত্র দিয়েছে। ১৯৯৩ সালে এক গাড়ি বোমা বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে নিম্নআদালতে ২০০১ সালে ভুল্লার ফাঁসির আদেশ হয়। পরে সুপ্রিম কোর্ট ঐ আদেশ বহাল রাখে। ঐ বিস্ফোরণে মারা যায় নয়জন এবং আহত হয় ১৭ জন। ঐ বোমা হামলার পর ভুল্লার পালিয়ে জার্মানিতে যান। কিন্তু জার্মানি ভুল্ল¬ারকে ’৯৫ সালে তুলে দেয় ভারতের হাতে। — ডয়চে ভেলে
