বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গতকাল মঙ্গলবার এক চিকিত্সককে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। আটক চিকিত্সকের নাম আশীষ কুমার পাণ্ডে। ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের এক ছাত্রীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি জানান, ওই ছাত্রী চিকিত্সকের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন। ডা. আশীষকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। ছাত্রী অভিযোগ করেন, চিকিত্সক আশীষের সাথে তার মোবাইল ফোনে পরিচয় হয়। পরে তারা হিন্দু রীতিতে মন্দিরে গিয়ে বিয়ে করেন। গত ২ ফেব্রুয়ারি মাতাল অবস্থায় আশীষ বাসায় এসে তার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন এবং এক পর্যায়ে তাকে বিয়ে করার কথা অস্বীকার করেন।
দুই শিক্ষার্থী রিমান্ডে
এদিকে বিএম কলেজের দুই শিক্ষার্থী ভাই-বোনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ ও তা মোবাইল ফোনে ভিডিও করে সর্বত্র ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলা রয়েছে।
