গতকাল হেফাজতে ইসলাম লালবাগ কার্যালয়ে ঢাকা মহানগরীর এক জরুরি সভায় নেতৃবৃন্দ গার্মেন্টসের নারী ও দেশের অন্যান্য সেক্টরে কর্মরত নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারাও মুসলমান। মহান আল্ল¬াহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে আপনারাও বিশ্বাস করেন, ভালবাসেন। কারো প্ররোচনা, প্রলোভন, ভয়-ভীতিতে আপনারা মহান আল্ল¬াহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের বিপক্ষে অবস্থান নিয়ে নিজের ঈমানকে ধ্বংস করে জাহান্নামের দিকে ধাবিত হবেন না। আপনারা নিজ নিজ কর্মস্থলে, নিজ নিজ পেশায় আত্মনিয়োগ করুন। ইসলাম আপনাদের কর্ম, পেশা ও চাকরি বিরোধী নয়। ইসলামের দুশমনেরা মিথ্যা প্রচারণা চালিয়ে আপনাদের আল্ল¬াহ ও রাসূলের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নারীদের শ্রমের মজুরি না দিয়ে তারা নারী পুরুষের বৈষম্যের সমাজ কায়েম করেছে। নারীদেরকে তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত রেখে জোর করে তারা আপনাদেরকে ঢালস্বরূপ ব্যবহার করতে চাচ্ছে। ইসলাম নারীদের যে সম্মান ও ইজ্জত দিয়েছে তা আর কেউ দিতে পারেনি। তাই হেফাজতে ইসলাম বাংলাদেশের দাবি মেনে নিলে নারীদের ইজ্জত, সম্মান, অধিকার, তাদের কর্ম, পেশা, চাকরি, ন্যূনতম বেতনভাতা সবকিছুই প্রতিষ্ঠিত হবে। অতএব নারী সমাজকে তাদের ঈমান রক্ষার স্বার্থে তথাকথিত এই সমাবেশে যোগদান না করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ২৭ এপ্রিল আল্ল¬াহ ও তার নবীর সন্তুষ্টি, নাস্তিক ব্ল¬গারদের শাস্তির দাবি এবং আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচী সফল করার জন্য নফল রোজা পালনের আহ্বান জানাচ্ছি। গার্মেন্টস মালিকদের একটি দলবাজ অংশ কারখানা বন্ধ রেখে ইসলামের বিরুদ্ধে নিজেদের হীনস্বার্থ চরিতার্থে নারী শ্রমিকদের স্রেফ জনবল হিসাবে সরবরাহ করতে চায়। এই সমাবেশে নারীদের পাঠানোর যে ভয়াবহ রাজনৈতিক খেলায় গার্মেন্টস মালিকরা যুক্ত করার চক্রান্ত করছে তা এই শিল্পের জন্য বিপদ ডেকে আনবে। এরা সেই সকল মালিক যারা গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয় না, অথচ ইসলাম বিরোধী সমাবেশে ম্যানপাওয়ার সাপ্ল¬াইয়ারের দায়িত্ব পালনের উত্সাহ দেখায়। এমন গার্মেন্টস মালিকদের প্রতি আমাদের আহ্বান, প্রথমে আপনাদের শিল্পের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিন। ৮০০০ (আট হাজার) টাকা ন্যূনতম মজুরির যে দাবিতে নারী শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তা মেনে নিন। মনে রাখবেন, এরা আমাদের মেয়ে, আমাদের বোন, এদের সকল দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। এদের শোষণ করবেন না।
