২৫ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১২ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৭ ও ৬। শুভবার: শুক্র ও সোমবার। শুভরত্ন:হীরক ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: মিশুক, সামাজিক, সৃজনশীল ও দয়ালু এবং কিছুটা কল্পনাপ্রবণ ও বহির্মুখী। আপনার উদ্ভাবনী ক্ষমতা ও ইন্টুইশন প্রখর এবং ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ঝোঁক রয়েছে। যে কোন কারিগরি বিষয় আপনি সহজেই উপলব্ধি করতে পারেন। নিজের কথা সহজেই ব্যক্ত করতে পারেন। সহজে অন্যকে প্রভাবিত করতে পারেন। সবগুলো গুণকে কাজে লাগালে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ব্রিটিশ রাজনীতিক ক্রমওয়েল, বেতার যন্ত্র আবিষ্কারক মার্কুনি, বিজ্ঞানী উলফ গ্যাং পোওলি, আল প্যাসিনো, শিক্ষাবিদ মনোরঞ্জন সাহা, গায়িকা এলা ফিটজেরাল্ড ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। ভেবে-চিন্তে খরচ করুন। যাতে অসুবিধায় পড়তে না হয়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য কাজকর্মে ভুলও হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ন্যায়-অন্যায় বোধ আজ আপনার ভেতরে বেশি করবে। অপ্রিয় সত্য কথা আজ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় শত্রু তৈরি হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। আজ কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। পত্র যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সংবাদকর্মীদের জন্য দিনটি শুভ। আজ পেশাগত ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন। অকারণ ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। রোমান্স ও বিনোদন শুভ ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজ করে আনন্দ পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেবেন না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ গবেষণাকর্মীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্যের সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। ভ্রমণ সংশ্লিষ্ট ব্যবসায় লাভবান হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকতে হবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নাও হতে পারে। দিনের শুরু থেকেই সতর্কতা অবলম্বন করুন। কর্মস্থলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো নাও যেতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীরা অনভিপ্রেত কোন ঝামেলার সম্মুখীন হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ভালোভাবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। ঝুঁকিপূর্ণ কোন কাজে হাত না দিলেই ভালো করে সিদ্ধান্ত নিন। দিনটি শুভ-সম্ভাবনাময়।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে পারে। সাংবাদিকদের কাজের গুরুত্ব বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বামী বা স্ত্রীর সাথে পরামর্শ করে নিন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে প্রস্তাবিত সাফল্য নাও আসতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। সম্মান ও স্বীকৃতির সুযোগ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। প্রতিবেশীর সাথে সম্পর্ক খুব একটা ভালো যাবে না। বিবাদে জড়াবার আশংকা আছে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। সমস্যার সমাধানের ব্যাপারে কেউ আজ আপনাকে সহযোগিতা করতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও হতে পারে। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি হতে পারে। উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। পদোন্নতি অথবা বদলির সম্ভাবনা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। তাহলে সঞ্চয়ে সাফল্য আসতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন। আজ ভালো কোন সংবাদ পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
