এবি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এম. ফজলুর রহমান এবং হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রেসিডেন্ট মো. ইব্রাহিম বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী হাব-এর অন্তর্ভুক্ত সকল এজেন্সিসমূহ সারা দেশের হজ্জ যাত্রীদের টাকা এবি ব্যাংকের সমগ্র দেশ বিস্তৃত অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে সংগ্রহ করতে পারবে
সম্প্রতি সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৩ এর উদ্বোধন ঘোষনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে মাহমুদ সাত্তার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় সোহেল আর. কে. হুসেইন ও ফারুক এম মইনউদ্দীন
গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ এর তেজগাঁওস্থ নতুন কর্পোরেট ভবনে রয়েল টাইগার ভোক্তা কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চেয়ারম্যান মো: হারুনুর রশীদ, ম্যানেজিং ডিরেক্টর আহমেদ হোসাইন, ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং খায়রুল আনাম এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা বিজিতদের নির্বাচন করেন
