কিশোরগঞ্জ

‘এমন যদি হতো’ মঞ্চস্থ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ১৯:৩২
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ‘দেশীয় সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় প্রতিটি জেলা সদরে মঞ্চস্থ হচ্ছে ‘স্বপ্ন ও দ্রোহের নাটক’। এরই অংশ হিসেবে গত ১৯ এপ্রিল গুরুদয়াল সরকারি কলেজের পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয় মানস কর রচিত নাটক ‘এমন যদি হতো’। নাটক মঞ্চায়নের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আরজ আলী, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ সাদী, অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটো, সাংবাদিক সাকাউদ্দিন আহাম্মদ রাজন প্রমুখ। নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করেন পল্লব কর, ইমরান হোসেন কাওসার, বাপ্পী, প্রান্ত, লিংকন, ফাল্গুণী রায়, পাঁপড়ি রায় প্রমুখ।