মন্তব্য

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
‘এবারের সফর দীর্ঘ ছয় মাসের। এত সময় এর আগে দেশের বাইরে থাকা হয়নি আমার। অবশ্য আগের সফরগুলোর সঙ্গে এবারের বিষয়টি বেশ আলাদা। এবার তো আমি সঙ্গে বউ নিয়ে এক অর্থে শ্বশুরালয়েই যাচ্ছি। ফলে দেশে ফিরতে মাস ছয়েক সময় তো নিতেই হবে।’ সংগীতশিল্পী আরেফিন রুমি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে নিজস্ব স্টুডিও গড়লেন আরফিন রুমি। এ জন্য নিউ ইয়র্কের সফর প্রসঙ্গে বলেন তিনি। ‘আমি অভিনেতা। চরিত্র বুঝে অভিনয় করি। সরল, বোকা, কৃপণ, দানশীল, প্রেমিক, আবার নির্ঝঞ্ঝাট চরিত্রে অভিনয়ে যেমন দর্শকের প্রত্যাশা পূরণ করেছি, ভালোবাসা অর্জন করেছি, ঠিক তেমনি অ্যাকশন ও রোমান্টিক চরিত্রে অভিনয় করেও আমি দেখিয়ে দিতে চাই। এরই মধ্যে এমন কয়েকটি নাটকে অভিনয় করে টেস্ট খেলেছি। ফাইনালটা চলচ্চিত্রের পর্দায় খেলতে চাই। তাই এবার একটু ঘুরিয়ে ভাবছি আমি।’ অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি চঞ্চল টালিগঞ্জের একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘সীমান্ত’। এ প্রসঙ্গে বলেন তিনি।