চলচ্চিত্রবিষয়ক অন্যতম ঐতিহ্যবাহী ও জাঁকজমকপূর্ণ উত্সব কান-এর জুরি বোর্ডের জন্য নির্বাচিত হয়েছেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। বলিউড থেকে এই প্রথম কেউ কান উত্সবের জুরি বোর্ডে অংশগ্রহণ করছেন। নয় জন বিচারকের সমন্বয়ে গঠন করা হয়েছে এই জুরি বোর্ড। বিদ্যা বালানসহ আরও রয়েছেন বিশ্ব বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ, জাপানি পরিচালক নাওমি কাওয়াস, অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান, ব্রিটিশ লেখক লিনি রামসে, ফ্রেঞ্চ ডেনিয়েল অ্যাটুইল, তাইওয়ানের পরিচালক অ্যাং লি, রোমানের পরিচালক ক্রিস্টিয়ান মিনাগ এবং অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস্টোফার ওয়াল্টজ।
