ওবামার সঙ্গে দেখা হলো না আমিরের

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২০:৫২
দ্বিতীয়বারের মতো বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকার শীর্ষে ঠাঁই পেয়েছেন বলিউড পারফেক্টশনিস্ট আমির খান। আর এই উপলক্ষেই টাইমস-এর পক্ষ থেকে গেট-টুগেদার শিরোনামে একটি পার্টির আয়োজন করা হয় নিউইয়র্কে। পার্টিতে উপস্থিত হওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ওবামারও। ‘ধুম থ্রি’ ছবির শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকলেও পার্টিতে হাজির হয়েছেন আমির খান। কিন্তু দেখা মিলেনি ওবামার সঙ্গে। বোস্টনে সন্ত্রাসী হামলার বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে পার্টিতে যোগ দিতে পারেননি বারাক ওবামা।