গত বছরের অন্যতম ব্যবসা সফল হলিউডি ছবি ‘অ্যাভেঞ্জার’-এর সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা ও প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন। মারভেলস প্রোডাকশন জানিয়েছেন ‘আয়রন ম্যান থ্রি’ ছবি মুক্তির সময়ই প্রকাশ করা হবে ‘অ্যাভেঞ্জার টু’-এর ট্রেইলর। আর ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে। তারা আরও জানান, ‘আয়রন ম্যান থ্রি’ ও ‘অ্যাভেঞ্জার টু’ এই দুইটি ছবিই প্রথম মুক্তি দেওয়া হবে ভারতে। তারপর পৃথিবীর অন্যান্য দেশে এই ছবি মুক্তি দেওয়া হবে। এটি ভারতীয় দর্শকদের জন্য সুপার হিরোদের পক্ষ থেকে উপহার।
