এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চুপি চুপি’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ড. ইনামুল হক, ফখরুল হাসান বৈরাগী, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, নাদিয়া, নাফিজা জাহান, তারিক স্বপন, ম ম আলী, দীবা চৌধুরী ও অন্যান্য।
