পৃথিবী থেকে মঙ্গলে যাবেন, তবে আর ফিরে আসতে পারবেন না। যারা এই রক্তিম গ্রহে বসতি গড়তে আগ্রহী তাদের দরখাস্ত করার আহ্বান জানিয়েছে মার্স ওয়ান নামে একটি ডাচ কোম্পানি। গত সোমবার তারা নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বাস ল্যান্ডসড্রপ সোমবার মঙ্গল ভ্রমণে লোকজনকে আবেদন করার জন্য উন্মুক্ত আহ্বান করেন। তবে সেখানে গেলে আর বাড়িতে ফিরে আসতে পারবেন না তা জেনেই আবেদন করতে হবে। অভিযানটি ‘ওয়ান ওয়ে’ হবে। কেননা পৃথিবীতে ফিরে আসার মতো কোন প্রযুক্তি তাদের কাছে নাই।
