কানাডার টরেন্টো শহরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত করার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে কানাডা পুলিশ। তারা দু’জনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। ইরানভিত্তিক আল-কায়েদা পরিকল্পনাটিতে সমর্থন যুগিয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে ইরান এ অভিযোগ নাকচ করেছে। গত সোমবার ঐ ব্যক্তিদের আটক করা হয়। সোমবার ৩০ বছর বয়সী চিহেব এসেগহাইয়েরকে মন্ট্রিয়েল থেকে ও অপরজন ৩৫ বছর বয়সী রায়েদ জাসেরকে টরেন্টো থেকে গ্রেফতার করা হয়। মন্ট্রিল আদালতে চিহেব (৩০) বলেন, শুধু ‘বাহ্যিক’ বিষয়গুলোর উপর নির্ভর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপর সন্দেহভাজন রেড জেসারের (৩৫) আইনজীবী বলেন, তিনি জেসারের পক্ষে কঠোরভাবে লড়বেন। ইরানভিত্তিক আল-কায়েদার সমর্থন পেয়েই তারা এ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি কানাডার ঐ অভিযোগ উদ্ভট বলে মন্তব্য করেছেন। দেশটির কর্তৃপক্ষ আরো যৌক্তিকভাবে এ বিষয়ে চিন্তা করবে এমনটিই আশা করছেন বলে জানান তিনি।
