প্রতিবন্ধী রায়হানের সংগ্রামী পথচলা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৬
ইচ্ছা থাকলে কোন বাধা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না। তার প্রমাণ চট্টগ্রামের মিরসরাইয়ের পূর্ব হিঙ্গুলী গ্রামের রায়হান (১০)। মাত্র দুই বছর বয়সে একটি সড়ক দুর্ঘটনায় মাকে হারায় রায়হান। শুধু মা নয়, হারায় নিজের একটি পা। বাবা মহিউদ্দিন পঙ্গু ছেলেকে নিয়ে পড়েন বিপাকে। তাই আবারো বিয়ে করেন তিনি। ফলে ছোট রায়হানের ঠাঁই হয় নানির কোলে। বয়স যখন পাঁচ বছর তখন নানি হিঙ্গুলী কদমতলা দাখিল মাদ্রাসায় ভর্তি করে দেন। বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব প্রায় তিন মাইল। কিন্তু দূরত্ব তার পথের বাধা হতে পারেনি। এক পায়ে ভর করে নিয়মিত মাদ্রাসায় যাতায়াত করে রায়হান। এখন সে তৃতীয় শ্রেণির ছাত্র। রায়হানের সহপাঠী নিজাম, মাসুদ জানায়, রায়হান প্রতিদিন প্রায় তিন মাইল পথ অতিক্রম করে মাদ্রাসায় আসে।