মানিকগঞ্জ প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় জাতীয় পার্টির (জেপি) নিন্দা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৯
মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু। সেইসাথে তিনি সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, একশ্রেণির নামধারী সাংবাদিক প্রেসক্লাবের সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাল, যুব সংহতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।