গত ২৩ এপ্রিল ২০১৩ এ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘জলবায়ু খাতে দাতাদের দেয়া অর্থ লুণ্ঠন বন্ধের দাবী’ শীর্ষক সংবাদে বাপার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মতিনের বরাত দিয়ে লেখা ‘সরকারের মধ্যে দুর্নীতির কারণে জলবায়ু পরিবর্তনে যার ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিপূরণ পাচ্ছে না। জলবায়ু পরির্বতন মোকাবেলায় দাতা সংস্থাগুলোর কাছ থেকে আনা কোটি টাকা লুট হয়ে যাচ্ছে---’ বক্তব্যের প্রতিবাদ করেছেন বাপার সাধারণ সম্পাদক। এক প্রতিবাদ পত্রে তিনি বলেন, তিনি এরকম কোন বক্তব্য দেননি।
