২৬ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ১৩ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৫ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও শুক্র। আপনার শুভসংখ্যা:৬ ও ৮। শুভবার:শুক্র ও শনিবার। শুভরত্ন:হীরক ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি:চিন্তাশীল, বিনয়ী ও পরিশমী। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি চাপা ও সতর্ক। জীবনকে প্রভাবিত করতে পারে এমন বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি ধীরস্থির। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে আপনি প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ প্রতিজ্ঞ, লক্ষ্যে অবিচল ও নিবেদিতপ্রাণ। সৌভাগ্য ও দুর্ভাগ্য আপনার জীবনে পর্যায়ক্রমে আসতে পারে। পরিচিতরা আপনাকে ভুল বুঝবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:নেয়ামাল বশীর, কথাশিল্পী অনিতা, লুই, ইরিকা জং, বার্নার্ড মেলমুড, কাজী আবদুল ওয়াদুদ, ওস্তাদ আয়াত আলী খান, বিজ্ঞানী চার্লস রিখটার, রাজনীতিক সিংম্যান রী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ জনপ্রতিনিধিদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। দায়িত্বও বৃদ্ধি পেতে পারে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। দূরের যাত্রা শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আজ বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় অকারণ ঝামেলায় জড়াতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ নয়। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। স্পষ্টবাদিতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মানসিক দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ প্রাতিষ্ঠানিক কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। আর্থিক পরিকল্পনায় সাফল্য আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। গবেষকরা গবেষণাকর্মে সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোনো কারণে উদ্বিগ্ন হতে পারেন। পারিপার্শ্বিক অবস্থা আপনার অনুকূলে নাও থাকতে পারে। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। পরিবারের সদস্যদের সহানুভূতি আশা করতে পারেন। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কর্তৃপক্ষের কোনো নতুন নিয়মের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো আইনি ঝামেলায় জড়াতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজকে কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আর্থিক ব্যাপারে নতুন কোনো উদ্যোগ না নিলেই ভালো করবেন। কোনো কারণে মন হতাশাগ্রস্ত থাকতে পারে। তবুও কাজকর্মে মনোসংযোগ করার চেষ্টা করুন। মিডিয়াকর্মীদের কাজে গুরুত্ব বাড়বে। কাজের সাফল্য স্বীকৃতি পেতে পারেন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কোনো বিশেষ যোগ্যতার জন্য পুরস্কৃত হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ তথ্যগত বিভ্রান্ত দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কলহ-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। ব্যবসায়ে নতুন কোনো সুযোগ আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সরকারি কর্মকর্তাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজকর্মে প্রত্যাশিত অগ্রগতি সাধিত হতে পারে। অনভিপ্রেত কোনো বদলির আশঙ্কাও একেবারে উড়িয়ে দেয়া যায় না। পারিবারিক কোনো অনুষ্ঠানে বাধা সৃষ্টি হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমান্টিক কাজে সাড়া পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা প্রসারে কারো সহযোগিতা পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। আজ আনন্দদায়ক কোন সংবাদ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে।
