পুলিত্জার পুরস্কার ঘোষণা
গত ১৬ এপ্রিল ঘোষিত হলো পুলিত্জার পুরস্কার-২০১৩। প্রতিবছর সাংবাদিকতা, সাহিত্য ও সংগীতের বিভিন্ন বিভাগে এ পুরস্কার প্রদান করা হয়। এ বছর উপন্যাসে পুলিত্জার পেয়েছেন অ্যাডাম জনসন। বিচারক বোর্ডের সদ্যসরা তাঁর বই ‘দ্যা অরফ্যান মাস্টারস সন’ সর্ম্পকে বলেন—তাঁর বই অসাধারণ রহস্যের আধার, লোমহর্ষক ঘটনায় পরিপূর্ণ ও স্বৈরচারী উত্তর কোরিয়ার বাস্তব চিত্র, যা হূদয়ের প্রতিটি কোণ ছুঁয়ে যায়। বইটিতে প্রয়াত লেখক কিম জং ইলের চরিত্রেরও অবতারণা করা হয়েছে।
নাটকে পুলিত্জার পেয়েছেন আয়াদ আখতার, পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। ‘ডিসগ্রেসড’ নামক নাটকের জন্য তিনি পুলিত্জার নির্বাচিত হন। কবিতায় পুলিত্জার পেয়েছেন শ্যারন ওল্ডস। তাঁর কবিতার বই ‘স্টেজ লিপস’।
ভবিষ্যত্ সাহিত্যে ‘ক্লাইমেট ফিকশন’ শুরু হবে
জলবায়ু পরিবর্তন সাহিত্যের একটি নতুন দিক উন্মোচন করেছে। গত কয়েক দশক পর্যন্ত সাহিত্য রচিত হতো পৃথিবীর বিভিন্ন সমস্য নিয়ে। কিন্তু কোনো সাহিত্যিকই উপন্যাস বা গল্পে জলবায়ু পরিবর্তনের বিষয়টি এভাবে তুলে আনেননি। কীভাবে পরিবেশগত বিপর্যয়ে মানবসভ্যতার ধ্বংস হবে, তা তিনি তাঁর ‘ওডস অ্যাগেইনস্ট টুমরো’ বইতে তুলে ধরেন। তিনি বলেন, ‘এত দিন সায়েন্স ফিকশন রচিত হয়েছে। এবার নতুন ধারার সাহিত্য ক্লাইমেট ফিকশন রচিত হবে।’
সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় হিরালি ম্যানটেল
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন কথাসাহিত্যিক হিরালি ম্যানটেল। কবি মেরি কার বলেছেন, ইংরেজি সাহিত্যে দশকের পর দশক জর্জ সান্ডার্সকে শ্রেষ্ঠ গল্পকার হিসেবে বিবেচনা করা হতো। হিলারি ম্যানটেল নিজেও তা স্বীকার করতেন। কিন্তু এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে ম্যানটেল কিছুটা হলেও তাঁর সমকক্ষ হতে পেরেছেন বলে অনেকেই মনে করেন।
সর্বাধিক জনপ্রিয় উপন্যাস ‘স্ট্রাম্পেট সিটি’
অস্ট্রেয়াির ডাবলিন লাইব্রেরির সর্বাধিক পঠিত বই জেমস প্লাঙ্কেটের ‘স্ট্রাম্পেট সিটি’। ডাবলিন শহরের ‘ওয়ান সিটি ওয়ান বুক’ পরিসংখ্যানের বিচারে সর্বাধিক পছন্দের তালিকায় রয়েছে বইটি। মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের বিরোধের আকর্ষণীয় চিত্র উপস্থাপনের কারণে সহজেই বইটি পাঠকের মনোযোগ আকর্ষণ করে। প্রতিবছর সাধারণ মানুষকে বইপাঠে আগ্রহী করে তুলতে এ পরিসংখ্যান করে পাঠাগারটি।
পুরুষশাসিত সাহিত্যসমাজে লেখিকারা ভোগান্তির শিকার
উপন্যাসিক এলিজাবেথ জেন হাওর্য়াড দাবি করেছেন—নারী লেখকেরা পুরুষশাসিত সাহিত্যসমাজে বাধার সম্মুখীন। পুরুষরাই নারীদের সফল হতে দেয় না। তিনি আরো বলেন ‘সাহিত্যে নারীরা রাজনৈতিক ও যৌন হয়রানির সম্মুখীন হয়। বিশ শতকে এসেও এর কোনো পরিবর্তন ঘটেনি। তিনি বলেন, ‘১৯ শতকে লেখিকা জেন অস্টিন সম্মানিত হতেন। তা সত্ত্বেও জর্জ ইলিয়টের মতো লেখিকাকে যথাযথ অবস্থান আদায়ের জন্য পুরুষ ছদ্মনাম ব্যবহার করতে হয়েছে।’
