ক বি তা

বসন্ত ও বুদ্বুদ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ১৮:২২
পৃথিবীর কোনো বাতিঘরই গান সমপ্রচারের দায়িত্ব নেবে না, যতক্ষণ না তুমি দৃষ্টিদীঘল রাস্তা—হাওয়ার অত্যাচার—ঘুমন্ত বাইসন আর বুদ্বুদকে বন্ধু ভাবতে না পারো। গায়ক পাখিদেরকে আমি খুঁজে পেয়েছি রবিনসন ক্রুশোর ব্যক্তিগত ডায়েরিতে। জানি, ওরা এসেছে হাওয়ারাজ্য থেকে—গলার স্বর ম্রিয়মাণ থেকে বাড়াতে বাড়াতে—অনেক উঁচু স্কেলে—অরণ্য আর হরিণীদেরকে ডাকতে ডাকতে। গান গেয়ে ওরা কোনো পুরুষ কোকিলকেই পটাতে পারেনি। মনে করো—ঋতুশেষে ওরা উন্মাদ হয়ে গেছে। মনে করো—গভীর শীতের রাতে স্নান শেষে একটা নীল চাদর গায়ে জড়িয়ে তোমাকে লিখছি আর লাইনটানা খাতাকে বিদ্যুতের তার ভেবে এইমাত্র পার হয়ে গেল আরও একটা কাক।