ক বি তা

এক দুর্দান্ত বৈশাখে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ১৮:২২
কোন মাতানো খেলায় যেন খেলেছিলাম সকাল-বিকাল দুরন্ত ঘোর সে এক দুরন্ত বৈশাখ আজ বহুদিন পরে শুনি আকাশ-পাড়ায় বেতার-বার্তা মেঘের পরি সাজ সেজেছে কালবোশেখি দু-হাতে তার কণ্ঠে তাহার বজ বাণী হাজার বছর পুরাণ কথার আমি বলি আজকে না হয় রামধনু ফুল ছিঁড়তে থাকি জয়োল্লাসে পুরোন গাভীর হাম্বারবে মুখরিত দিগন্ত আজ চলো ছিঁড়ি নথিপত্র পুরোনো চিঠি কালবোশেখের বিষম ঝড়ে এ দুরন্ত বৈশাখে তাই শপথনামা স্পষ্ট করে লিখেই যাই...