টের পাচ্ছ? বাতাসে স্পর্শকাতর গন্ধ
আমি পাই, বাঁচার তাগিদে পেতে হয়
রাতের সুনসান নীরবতা ভেঙে কাছে আসেন কিউপিড
সমস্ত হূদয় উজাড় করে নীল জ্যোত্স্নার মাঝে
নিখুঁত স্পর্শ বুলিয়ে কাঙ্ক্ষিত হাত খুব মমতায়
ক্ষণিকের আনন্দ—তবু নিঃশেষ।
জাগরণে ব্যাকুলতায় ফোটে কালো গোলাপ
গোধূলিলগ্নে ঝরায় পাপড়ি
নিশীথে পুনর্জন্ম ছড়ায় গন্ধসুখ
ঘটায় পুনরাবৃত্তি...
