ক বি তা

জলছবি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ১৮:২৩
যেন এ-ও এক খেলা। আমি তারে দেখি দূরে ডুবে যায় পদ্মপাতা নিয়ে আমি তারে ডাকি কাছে নেমে যায় বুকজলে মনে হয় জীবনের জলজ সন্তান, জলছবি তুমি উঠে দাঁড়িয়েছ ঘাসে তখন সন্ধ্যার বাঁকে উড়ে চলে কিচির-মিচির পথের ধূলিরা সব সরে সরে যায়। হাওয়া নেই চারদিকে মেঘে ঢাকা চাঁদ গলে যাচ্ছে করুণায় যখন চাইনি তারে, তখন সে উঠেছিল ভেসে যখন ডাকিনি তারে, তখন সে দিয়েছিল সাড়া যখন চেয়েছি তারে, তখন সে ডুবে গেছে তীরে।