জন্মের পর থেকেই চড়ুই পাখিটি ও পাড়ার মন্দিরের
কার্নিশের নিচে ছোট্ট খড়ের বাসায় বেড়ে উঠেছে।
আজ ভোরে চড়ুইটিকে এ পাড়ার মসজিদের পুরোনো গম্বুজের ফোকরে
কবুতরের বাসায় নিশ্চিন্তে ঘুমোতে দেখা গেছে।
ও পাড়ার ভস্ম বাতাসের দোসর হয়ে ছড়িয়ে পড়ছে
এ পাড়ার পলাশের বনে, পদ্মঝিলের স্বচ্ছ জলে,
সবুজ মাঠে, রোদ্রের ঠোঁটে।
সুনসান এই রোদেলা দুপুরের বুকে কান পাতলে নিশ্চিত শোনা যাবে—
ও পাড়ার উদ্ভ্রান্ত প্রজাপতিগুলোর বুকের ধুকপুক।
