ক বি তা

লজ্জা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ১৮:২৪
জন্মের পর থেকেই চড়ুই পাখিটি ও পাড়ার মন্দিরের কার্নিশের নিচে ছোট্ট খড়ের বাসায় বেড়ে উঠেছে। আজ ভোরে চড়ুইটিকে এ পাড়ার মসজিদের পুরোনো গম্বুজের ফোকরে কবুতরের বাসায় নিশ্চিন্তে ঘুমোতে দেখা গেছে। ও পাড়ার ভস্ম বাতাসের দোসর হয়ে ছড়িয়ে পড়ছে এ পাড়ার পলাশের বনে, পদ্মঝিলের স্বচ্ছ জলে, সবুজ মাঠে, রোদ্রের ঠোঁটে। সুনসান এই রোদেলা দুপুরের বুকে কান পাতলে নিশ্চিত শোনা যাবে— ও পাড়ার উদ্ভ্রান্ত প্রজাপতিগুলোর বুকের ধুকপুক।