এমিরেটস্ এয়ারলাইন বাংলাদেশের শীর্ষস্থানীয় ১৫ ট্রাভেল এজেন্সিকে ২০১১-১২ সালে তাদের প্রদত্ত সমর্থন ও সহযোগিতার জন্য সম্মাননা জানিয়েছে। রাজধানীর একটি হোটেলে সমপ্রতি এ্যারোওয়েজ লিঃ, হরাইজন এক্সপ্রেস লিঃ এবং ইস্টওয়েস্ট ট্রাভেল এন্ড ট্যুরসসহ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ১৫টি ট্রাভেল এজেন্সিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করে এমিরেটস্। অনুষ্ঠানে বাংলাদেশে এমিরেটসে্র এরিয়া ম্যানেজার সতীশ শেঠী, সেলস্ ম্যানেজার ইসমাইল ভূঞাসহ এয়ারলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
