ক্যাপশন নিউজ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২০:০২
সমপ্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) কর্পোরেট অফিসে ট্রেনিং ইন্সটিটিউট এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ এর যৌথ উদ্দ্যোগে দিনব্যাপী ইসলামী ব্যাংকিং বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ আনিসুর হক ০০০০০ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী সম্প্রতি ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। এ উপলক্ষে কোম্পানির কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, ব্যবস্থা পরিচালক জামাল এম এ নাসের, উপ-ব্যবস্থাপনা পরিচালক দীপেন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন ০০০০০ সম্প্রতি ‘ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড’ আইএসও সনদ অর্জন করে। সনদদাতা প্রতিষ্ঠান এসজিএস বাংলাদেশ-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেমের হাতে সনদ তুলে দেয়া হয়