তথ্য বিচিত্রা

প্রাণীজগত্

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২০:৫০
অস্ট্রিচ পাখির চোখ তার মস্তিষ্কের চাইতেও বড়। পৃথিবীতে মানুষের চাইতে মুরগির সংখ্যা বেশি। মাছদের মধ্যে হাঙরই হলো একমাত্র মাছ যেটি তার ডান চোখ খোলা রেখে বাঁ চোখ কিংবা বাঁ চোখ খোলা রেখে ডান চোখ বন্ধ করতে পারে। ড্রাগনফ্লাই নামের এক ধরনের মাছির আয়ু মাত্র ২৪ ঘণ্টা। একটি গোল্ডফিশের স্মৃতি মাত্র ৩ সেকেন্ড স্থায়ী হয়। প্রাণীকুলের মধ্যে সবচেয়ে জোরালো শব্দ তৈরি করতে পারে ‘হাম্পব্যাক হোয়েল’ নামের এক ধরনের হাঙর। একটি কুকুরের ঘ্রাণশক্তি একজন মানুষের চাইতে ১০০০ গুণ পর্যন্ত শক্তিশালী হতে পারে। একটি মশা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় নীল রঙের প্রতি।