আরও একটি চলচ্চিত্রে সজল

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২০:৫২
এ সময়ের ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সজল এরইমধ্যে একটি চলচ্চিত্রের কাজ করছেন। খুব শীঘ্রই সজলকে টিভি পর্দা থেকে রুপালি পর্দায় দেখা যাবে। নিজের নতুন চলচ্চিত্রের নানা প্রস্তুতিতেই ব্যস্ত এখন সজল। তবে নতুন খবর হলো, সজল আরও একটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। সজল বলেন, ‘এখন আমি শুধু চলচ্চিত্রে কাজের নানা প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে মানসিক প্রস্তুতিটা। কেননা, একটি নাটক আমরা দুই দিনেই করে ফেলি। প্রজেক্টও খুব ছোট, ক্যারেক্টারইজেশন ছাড়া খুব বেশি কিছু ভাবা হয় না। তবে চলচ্চিত্র তো অনেক বড় একটা বিষয়। তাই নিজের ক্যারিয়ার প্রথম চলচ্চিত্রটিতে নিজের সেরাটুকু দেখাতে চাই।’ সজল নতুন চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেছেন, ‘খুব শীঘ্রই ঘটা করে সবাইকে আমার চলচ্চিত্রগুলোর বিস্তারিত জানাব।’