বলিউডে ২০০৭ সালে মুক্তি পাওয়া কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম’-এর সিক্যুয়াল ‘ওয়েলকাম ব্যাক’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জন আব্রাহাম। এই চরিত্রে এর আগের সিক্যুয়ালে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। সম্প্রতি ‘বারে আচ্ছে লাগতে হ্যায়’ শীর্ষক একটি টিভি শোতে নিজের মুক্তি অপেক্ষাকৃত চলচ্চিত্র ‘শুটআউট অ্যাট ওয়াডালা’র ক্যাম্পেইন করতে এসে তিনি এই বিষয়টি জানান। তিনি বলেন, ‘এই ছবিতে আমি অক্ষয়ের পরিবর্তে অভিনয় করছি। অক্ষয় কুমার আমার বড় ভাইয়ের মতো। আমি যাই করি না কেন, তার সঙ্গে আলোচনা করেই করি। তিনি আমাকে এই ছবিটি করার জন্য অনুপ্রেরণা ও সাধুবাদ জানিয়েছেন।’ উল্লেখ্য, এই ছবিতে অভিনয়ের জন্য জন আব্রাহাম ১৫ কোটি রুপি সম্মানি নিচ্ছেন। তার ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবিটি আগামী ৩ মে মুক্তি পাবে।
