বিনোদন প্রতিদিন চয়েজ

আজকের অনন্যা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২০:৫৪
‘আজকের অনন্যা’ সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন। বিশেষ করে সংসার, চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ। কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু করতে পারেন, করতে চান, পাশাপাশি আছে লুকানো প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ হয়নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটাতেই ‘আজকের অনন্যা’ অনুষ্ঠান। তানিয়া আহমেদের উপস্থাপনায় ও উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।