অসুস্থ নাজমুন্নাহার বেবীকে দেখতে হাসপাতালে জেপি নেতা সাদেক সিদ্দিকী

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৩৮
ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জেপি) ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নাজমুন্নাহার বেবীকে দেখতে গত বুধবার হাসপাতালে যান দলের অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী। এ সময় তিনি অসুস্থ নাজমুন্নাহার বেবীর খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন। দলের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম এ সময় উপস্থিত ছিলেন।