প্রকাশ্যে সদর উপজেলার অমরপুর থেকে ‘ডিবি’ পরিচয়ে পাঁচজনকে গত রবিবার বিকালে অপহরণ করা হয়েছে। অপহূতদের পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরে এ ঘটনায় টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গত বুধবার উপজেলার শিবপুর বাজার ও সোনালী মোড়ে স্থানীয়রা মানববন্ধন করে।
সংবাদ সম্মেলনে অপহূতদের আত্মীয়স্বজন জানান, টাঙ্গাইল শহরের পার্ক বাজার থেকে গত রবিবার মাছ ব্যবসায়ী শুকুর মাহমুদকে তার পরিচিত একই গ্রামের মনির হোসেন মোটর সাইকেলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। কলেজপাড়া মোড়ে আসার পর একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। পরে মাইক্রোবাস থেকে কয়েকজন লোক তাদের তুলে নিয়ে যায়। তখন তারা নিজেদের ‘ডিবি’র লোক বলে পরিচয় দেয়। পরে রামদেবপুর গিয়ে নুরুল ইসলাম, শহিদুল ইসলাম ও আহেজউদ্দিনকে মোবাইলে ফোন করে ডেকে এনে তাদের সবাইকে মাইক্রোবাসে তুলে টাঙ্গাইল শহরের দিকে রওয়ানা হয়। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
