বিজিবির ঘরেই থাকল হ্যান্ডবলের স্বর্ণ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২২:২৩
বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) কাছেই থাকল বাংলাদেশ গেমস হ্যান্ডবলের শিরোপা। জাতীয় হ্যান্ডবল কিংবা বাংলাদেশ গেমস, সব মিলিয়ে সর্বশেষ ২৩টি আসরের মধ্যে ২২টি শিরোপা সাবেক বিডিআর আর বর্তমান দল বিজিবির ঘরে। গতকাল গেমস হ্যান্ডবল ফাইনালে বিজিবি ৩১-২৩ গোলে পুলিশকে হারিয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন বিজিবির খায়রুজ্জামান ৯টি, ইমদাদুল হক ৮টি, সুধান বড়ুয়া ৬টি গোল করেন। অন্যদিকে রৌপ্যপদক জয়ী পুলিশ দলের মাহবুব ১২টি, মোহন সাতটি গোল করেছেন। টাঙ্গাইল জেলা ব্রোঞ্জ পেয়েছে। ২০০২ সালে বাংলাদেশ গেমস হ্যান্ডবলের সপ্তম ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। সেখানেও হেরেছিল পুলিশ। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে বিজিবির খেলোয়াড়দের এমন পারফরম্যান্সের কারণ তাদের নিয়মিত অনুশীলন। পুলিশ দলের খেলোয়াড়রা অনুশীলন করলেও তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়। কোচ মিজানুর রহমান বললেন, ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাহবুব দলের জন্য নিজের সেরা খেলাটা খেলতে পারেননি। হেলাল উদ্দিনও নিজের পজিশনে আরো সক্রিয় হতে পারেননি।’ ফাইনালের প্রথমার্ধে বিজিবি ১৫-১১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে পুলিশ পিছিয়ে গেছে। ম্যাচের নিয়ন্ত্রণ ধরতে পারেনি। কিন্তু বিজিবির শক্তি, সামর্থ আর দক্ষতার কাছে হেরে গেছে পুলিশ। চ্যাম্পিয়ন বিজিবির কোচ মোজাম্মেল হোসেন অবশ্য উচ্ছ্বাস নিয়ে বললেন, ‘আমাদের দল সব সময় অনুশীলনের মধ্যে থাকে। যে কারণে দমটা বেশি আমাদের। ১২ মাস অনুশীলন হয়। অন্যান্য দলের মতো আমরা খেলার আগে সাত দিন অনুশীলন করি না।’ আনসার পদকের শীর্ষে সর্বশেষ পদক তালিকা দল স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট আনসার ৪৮ ৩৮ ৪০ ১২৬ সেনাবাহিনী ৩৫ ২৮ ২৭ ৯০ নৌবাহিনী ২৭ ২০ ১৩ ৬০ বিজেএমসি ২১ ২৫ ১৬ ৬২ বিকেএসপি ২০ ২৩ ৩০ ৭৩ বিজিবি ১০ ৭ ১১ ২৮ ঢাকা রাইফেল ৩ ৩ ২ ৮ পুলিশ ২ ২ ৪ ৮ গেমস ভলিবল সেনাবাহিনী ও আনসার চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার গেমস ভলিবলে পুরুষ বিভাগে সেনাবাহিনী এবং মহিলা বিভাগে আনসার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকালে ভলিবল স্টেডিয়ামে পুরুষদের ফাইনালে সেনাবাহিনী ৩-০ সেটে হারিয়েছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন দলকে। অপরদিকে মহিলা বিভাগে লড়াকু ফাইনালে আনসার ২৫-১৭, ২৪-২৬, ২৬-২৪, ১৯-২৫, ১৫-১০ গেমে হারায় বিজেএমসিকে। এই দুই দল পুরুষ কাবাডির ফাইনালে রক্তারক্তি করায় ভলিবল ফেডারেশন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিল। তবে উভয়দল আর সে পথে না গিয়ে কোর্টে উপভোগ্য লড়াই উপহার দেয় দর্শকদের। জাতীয় রেকর্ডধারীদের জন্য এক লাখ টাকা স্পোর্টস রিপোর্টার অনেক দেরিতে হলেও বোধোদয় হয়েছে বাংলাদেশ গেমস আয়োজক বিওএ’র। তারা ঘোষণা করেছে যারা নতুন জাতীয় রেকর্ড গড়বেন তাদের প্রত্যেককে নগদ অর্থ পুরস্কার হিসেবে একলাখ টাকা করে দেয়া হবে। বিওএ’র পক্ষ থেকে বলা হয়েছে গেমসের পর চূড়ান্ত হিসাব মিলিয়ে জানানো হবে কতজন পুরস্কার পাচ্ছেন। ৩১টি ইভেন্টে খেলা হচ্ছে। মিশ্র দ্বৈত শারদা মোফাজ্জল চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার বাংলাদেশ গেমস টেনিসের মিশ্র দ্বৈতের স্বর্ণ জয় করেছেন শারমিন আলম শারদা এবং মোফাজ্জল হোসেন জুটি। গতকাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শারমিন আলম শারদা ও মোফাজ্জল হোসেন জুটি ৬-৪, ৭-৫ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের সাথী সরকার ও মিলন হোসেন জুটিকে হারিয়েছেন। এর আগে শারদা বাংলাদেশ গেমসের টেনিস এককে ঈষিতার কাছে রাজত্ব হারিয়ে হতাশ হলেও গতকালকের এ জয়ে মন ভালো হলো তার। সাইক্লিংয়ের প্রথম দিনেই জাতীয় রেকর্ড স্পোর্টস রিপোর্টার দুটি নতুন জাতীয় রেকর্ড দিয়ে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ গেমস সাইক্লিং শুরু হয়েছে। পুরুষ বিভাগে ৪০ কিলোমিটার মাস স্ট্যার্ট ইভেন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার আজিজুর রহমান স্বর্ণ পদকসহ ১ :২১ :৫৩.৯৪ সময় নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেন। আগের সময় ছিল ১ :২২ :৫৫ সেকেন্ড। এক হাজার মিটার টাইম ট্রায়াল ইভেন্টে আনসারের সাহেরা খাতুন ১ :৪১.৭২ সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেন, পূর্বের সময় ১ :৪১ :৯৩। এছাড়াও ৬টি স্বর্ণের লড়াই নিষ্পত্তি হয় কাল।