সেই পুরনো আলাপ; স্যান্তোস কি আদৌ ছাড়ছেন নেইমার? খুব শীঘ্রই কি তাকে ইউরোপে দেখা যাবে? না, এসব প্রশ্নের এখন পর্যন্ত কোন সমাধান আসেনি। তবে ২১ বছর বয়সী এই স্ট্রাইকারের বাবার কথা অনুযায়ী রেকর্ড ট্রান্সফার ফি নিয়েই ইউরোপে যাচ্ছেন ব্রাজিল দলের এই নিয়মিত সদস্য। তিনি বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপের পরেই আমার ছেলের জীবনের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটবে। এরপরই ইউরোপে দেখা যাবে তাকে।’ আর নেইমারকে দলে নিতে এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও চেলসি। আর নেইমারের জন্য ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে ক্লাবগুলো। বার্সেলোনার এজেন্ট অ্যান্ডি ক্যারি বলেন, ‘নেইমার আমাদের পছন্দের তালিকায় প্রথমেই আছে। আর স্যান্তোসও এই ব্যাপারে আমাদের সাথে আলোচনা করছে।’
