আজ শুক্রবার গাজীপুর জেলার নোয়াগাঁও ঈদগাহ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে হাফেজ মো. ইয়াকুব ও মো. খোরশেদ আলমের পরিচালনায় এবং আলহাজ্ব মাস্টার ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহিফল অনুষ্ঠিত হবে। মাহিফলে প্রধান অতিথি হিসাবে থাকবেন হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। এছাড়া থাকবেন প্রখ্যাত শিশু বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী। এছাড়া প্রখ্যাত ওলামায় কেরামগণ ওয়াজে অংশ নেবেন। ওয়াজ ও দোয়া মাহিফলে মুসলমান নর-নারীদের শরিক হওয়ার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
