যশোরে শাক-সবজির বীজ মাছের পোনা বিতরণ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪২
বেসরকারি উন্নয়ন সংস্থা রাইজ যশোরের ডাকাতিয়া ও বিজয়নগর গ্রামের শতাধিক নির্যাতিত ও অসহায় নারীদের মধ্যে শাক-সবজির বীজ ও মাছের পোনা বিতরণ করেছে। তাদের জীবিকায়নের লক্ষ্যে সংস্থাটি এ উদ্যোগ নেয়। সম্প্রতি এ উপলক্ষে কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় অনুষ্ঠানের। রাইজের নির্বাহী পরিচালক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মত্স্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মণ্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, ইউপি সদস্য লাভলী বেগম, সালমা বেগম প্রমুখ।