ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র এসএমএ মইন, অতিরিক্ত জেলা প্রশাসক এনায়েত উল্লাহ খান ইউছুফ জী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মির্জা আলী আশরাফ, সালন্দর ইউপি চেয়াম্যান ফজলে এলাহী মুকুট চেয়ারম্যান, নারগুর ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, রাজাগাঁও ইউপি চেয়াম্যান আমিনুল ইসলাম, ইএসডিও কো-অর্ডিনেটর শামীম হোসেন প্রমুখ। বাংলাদেশের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ১৬’শটি দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জীবনযাত্রার মান, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, উন্নয়ন ও সামর্থ্যায়নে কসিউনিটিকে শক্তিশালী করতে সুইজারল্যান্ড’র অর্থায়নে বে-সরকারি সংস্থা ইএসডিও’র উদ্যোগে এই প্রকল্পের কাজ করছে।
