তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিয়ন জনপ্রতিনিধি এবং সুশীল সমাজ কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার সকালে বেসরকারি সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (ডব্লিউজেসিসি) আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ মহব্বত আলী সরদার। এসময় ডব্লিউজেসিসি’র প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, উপজেলা সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
