অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪৩
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর গ্রামে অগ্নিকাণ্ড্ভ্রে ভস্মিভূত পরিবারের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করেছে বে-সরকারি এনজিও সংস্থা আশা। ুবুধবার মধুপুর এলাকায় ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ০২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম , বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, আশা’র কেন্দ্রীয় কর্মকর্তা আফছার উদ্দিন আহম্মেদ, জেলা ব্যবস্থাপক ওমর ফারুক ও বালিয়াডাঙ্গী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান । প্রসঙ্গ,গত ০৫ এপ্রিল ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর গ্রামে রান্নাঘরের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে ঐ গ্রামের প্রায় ২৫০টি ঘর-বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে যায়। এতে এসব পরিবার খোলা আকাশের নিচে বসবাস করে। আশা’র পক্ষ হতে ইতিমধ্যেই সদস্যদের জমাকৃত সঞ্চয় শতভাগ ফেরত প্রদান করা হয়েছে। গত বুধবার ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর নির্মাণের জন্য আশা’র পক্ষ হতে ৫২ জন সদস্যকে মাথাপিছু ৩ হাজার টাকা হিসাবে ১ লাখ ৫৬ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।