বানারীপাড়ায় প্রতিবন্ধীদের নিয়ে কর্মশালা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪৫
বানারীপাড়ায় বেসরকারি সংস্থা বার্ডোর উদ্যোগে প্রতিবন্ধীদের সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বার্ডোর নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এ.জেড.এম মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বার্ডোর সিনিয়র ম্যানেজার মোঃ শহিদুল্লাহ শাখা ব্যবস্থাপক ওবায়দুর রহমান, প্রতিবন্ধীর পক্ষে আঃ ওয়াজেদ প্রমুখ। কর্মশালায় বিভিন্ন প্রতিবন্ধী সদস্য, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।