ফোকাস

স্ক্রিনের বাইরে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৫৮
এখনকার রিয়েলিটি শোগুলো ও চ্যানেলগুলোতে বেশ যুদ্ধ চলে। জনপ্রিয়তার দৌড়ে সবগুলো ছাপিয়ে চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েজ’ এখন বেশ এগিয়ে। অন্যান্য রিয়েলিটি শোয়ের ভেতরে এনটিভির ক্লোজআপ ওয়ান শোটি ঐতিহ্যগত কারণেই বেশ খানিকটা গ্রহণযোগ্য। তবে এই জনপ্রিয় শোটি শুরু হয়েছিল তরুণ নির্মাতা তানভীর খানের হাত ধরেই। বলা যায়, নিজের মেধা আর বৈচিত্র্যের পথ ধরেই এই শোটিতে জনপ্রিয়তার অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি। কিন্তু এবারে পেশাগত কারণেই করছেন চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েজ’ অনুষ্ঠানটি। তবে এ দূরত্ব হলে কি হবে! এ যেন নাড়ীর টান! এ কারণেই ক্লোজআপ ওয়ানের সেটে দুই বিচারক পার্থ বড়ুয়া আর ফাহমিদা নবী এবং এবারের শোয়ের উপস্থাপক পুতুলের সাথে এক আড্ডার আসরের মুহূর্তে তারা একসাথে।