মাছরাঙা টেলিভিশনে আজ সকাল ১০টা ২ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ছোট ছোট স্বপ্ন’। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সজল ও সারিকা। এ দেশে ছোট পর্দায় রেকর্ড সংখ্যক নাটকে অভিনয় করেছেন এই জুটি। নিজেদের এই জুটি জনপ্রিয়তাকে পুঁজি করেই আবারও নির্মাতারা নাটক নির্মাণ করেছেন।
