যেকোনো মূল্যেই হোক, বাংলা শিখতেই হবে মুগ্ধা গডসেকে। এমনটাই জানিয়েছেন বলিউড সেলিব্রেটি মুগ্ধা গডসে। তিনি বলেন, ‘যেকোনো মূল্যেই হোক বাংলা ভাষাটা আমাকে শিখতেই হবে। তার একমাত্র কারণ ঋতুপর্ণা ঘোষ ও অপর্ণা সেন। তাদের ছবিতে আমি কাজ করতে চাই। শুধুমাত্র বাংলা ভাষাটা জানি না বলে এই কাজটি করতে পারছি না। তাই আমি এখন উঠে পড়ে লেগেছি, যেভাবেই হোক শিখতেই হবে। আমি শুনেছি অপর্ণা সেনের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গয়নার বাক্স’ ছবিটি ব্যাপক ব্যবসা করছে। আলোচিতও হয়েছে বেশ। অন্যদিকে ঋতুপর্ণা সেনের ‘চোখের বালি’ ছবিটি আমার ভীষণ প্রিয়। এই ছবিটি পছন্দ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে ছবির গল্প অনেক বেশি বাস্তববাদী, ঐশ্বরিয়া রাইও আছেন। আর তার নির্মাণশৈলীর তো কোনো তুলনাই নেই।’
