‘গুন্ডে’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একেবারে গ্রাম্য একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তবে কাজ করছেন যাদের সঙ্গে তাদের সবাই প্রায় নতুন। প্রিয়াঙ্কার কো-আর্টিস্ট হিসেবে ছবিটিতে অভিনয় করছেন রণবীর সেন ও অর্জুন কাপুর। তারা দু’জনই দুটি করে চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ দিক থেকে প্রিয়াঙ্কা চোপড়া তাদের সবার সিনিয়র। শুধু তাই নয়, ছবিটির পরিচালকও একেবারে নতুন। সব মিলিয়ে একেবারে নতুনদের সঙ্গে কাজ করছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ভ্যালেন্টাইনে। এবার দেখা যাক প্রিয়াঙ্কা চোপড়া ‘গুন্ডে’ ছবিতে সব নতুনদের নিয়ে ভক্তদের সাড়া কেমন পান।
