উপন্যাস কথাশিল্পী ইমদাদুল হক মিলন। নাট্যরূপ জামাল রেজা, ফারজানা আফরিন রূপা, মৃত্তিকা গুণ এবং ইফতেখারুল চিশতী। পরিচালনা রায়হান খান, অরুণ চৌধুরী, তাহের শিপন, ওয়াহিদ আনাম, একে আজাদ এবং ইসমাত আরা ইতি। সূচনা সংগীত করেছেন শহিদুল্লাহ ফরায়েজী। সুর ও সংগীত সোহেল নিজামী এবং কণ্ঠ দিয়েছেন মাসুম আজিজ। চিত্রগ্রহণ রায়হান খান। সম্পাদনা এমএইচ সোহেল। নূরজাহান চরিত্রে এ ধারাবাহিকে অভিনয় করেছেন পুনম হাসান জুঁই। অন্যান্য চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন সৈয়দ হাসান ইমাম, মাসুম আজিজ, সোহেল খান, শিরিন বকুল, শিরিন আলম, শাহেদ শরীফ খান, অশোক ব্যাপারী, নাজনীন হাসান চুমকী, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, নোভা ফিরোজ, মৌসুমী প্রমুখ।
