প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৯:১০
প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে শূন্যস্থান পুরণ দেয়া হলো। চতুর্থ অধ্যায়: বায়ু শূন্যস্থান পূরণ করো প্রশ্ন: আমাদের চারদিক থেকে ঘিরে আছে ——। উত্তর: আমাদের চারদিক থেকে ঘিরে আছে বায়ু। প্রশ্ন: বায়ুর আবরণকে বলে—— । উত্তর: বায়ুর আবরণকে বলে বায়ুমণ্ডল। প্রশ্ন: মাটিকণার ফাঁকে ফাকেঁ—— থাকে। উত্তর: মাটিকণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে। প্রশ্ন: পানিতে ——মিশে থাকে। উত্তর: পানিতে বায়ু মিশে থাকে। প্রশ্ন:অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙ্গে—— উত্পাদন করে। উত্তর:অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙ্গে শক্তি উত্পাদন করে। প্রশ্ন: শ্বাস নেওয়ার মাধ্যমে আমরা বায়ু থেকে —— গ্রহণ করি। উত্তর: শ্বাস নেওয়ার মাধ্যমে আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। প্রশ্ন:—— ছাড়া আগুন জ্বলে না। উত্তর: অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে —— দেওয়া হয়। উত্তর: শ্বাসকষ্টের রোগীদের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়। প্রশ্ন: পর্বতের চূড়ায় —— পরিমাণ কম থাকে । উত্তর: পর্বতের চূড়ায় অক্সিজেনের পরিমাণ কম থাকে । প্রশ্ন: গাছের বৃদ্ধির জন্য দেওয়া হয় ——সার। উত্তর: গাছের বৃদ্ধির জন্য দেওয়া হয় ইউরিয়া সার। প্রশ্ন: ইউরিয়া সার তৈরিতে বায়ুর —— ব্যবহার করা হয়। উত্তর: ইউরিয়া সার তৈরিতে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। প্রশ্ন: টিন বা প্যাকেটজাত খাবার সংরক্ষণে ব্যবহার করা হয় ——। উত্তর: টিন বা প্যাকেটজাত খাবার সংরক্ষণে ব্যবহার করা হয় নাইট্রোজেন। প্রশ্ন: বোতলে কোমল পানীয়ের সাথে উচ্চচাপে —— গ্যাস মিশানো হয়। উত্তর: বোতলে কোমল পানীয়ের সাথে উচ্চচাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস মিশানো হয়। প্রশ্ন: কার্বন ডাই অক্সাইড গ্যাসের স্বাদ ——। উত্তর: কার্বন ডাই অক্সাইড গ্যাসের স্বাদ ঝাঁঝালো । প্রশ্ন: কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুর চেয়ে ——। উত্তর: কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুর চেয়ে ভারী । প্রশ্ন: —— গ্যাস আগুনের ওপর একটি আবরণ তৈরি করে। উত্তর: কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুনের ওপর একটি আবরণ তৈরি করে। প্রশ্ন: বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় —— ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়। উত্তর: বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় চরকা ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়। প্রশ্ন:—— কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়। উত্তর: বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়। প্রশ্ন: প্রবাহিত বায়ু তাপকে —— করে। উত্তর: প্রবাহিত বায়ু তাপকে শোষণ করে। প্রশ্ন: আমাদের গায়ে —— এসে লাগলে আমাদের ঠাণ্ডা লাগে। উত্তর: আমাদের গায়ে বায়ুপ্রবাহ এসে লাগলে আমাদের ঠাণ্ডা লাগে।